চট্টগ্রামে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকচাপায় আবু তাহের নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নাপোড়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহের নাপোড়া মীরাপাড়া এলাকার শামসুল আলমের ছেলে। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

বিজ্ঞাপন

বাঁশখালী থানার এসআই কায়কোবাদ বলেন, রিকশা নিয়ে নাপোড়া সেতুতে উঠছিলেন তাহের। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন