আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি হলেন আমার দেশের বাবর

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি হলেন আমার দেশের বাবর

সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় সাতকানিয়ার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম বাবর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।

নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম বাবর দৈনিক আমার দেশ ও এনটিভির দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক আজাদীর সাতকানিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম ও এস এম রানা।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি এম এম রাজা মিয়া রাজু, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম মাহমুদ।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর এবং মনজুর আলম।

সভা শেষে নবনির্বাচিত কমিটি অতি দ্রুত সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিকের প্রতিনিধিদের প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন