কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

কুমিল্লায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আমজাদ হোসাইন রিপন (৩৬) নগরীর দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে।

বিজ্ঞাপন

বুধবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ১২ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আমজাদ হোসাইন রিপনকে (৩৬) গ্রেপ্তার করা হয়। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...