আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোয়াখালীতে থানার সামনে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীতে থানার সামনে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

নোয়াখালী সদরে ট্রাক চাপায় এক সিএনজি চালিত অটোরিকশার চালক মারা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

সোমবার উপজেলার সুধারাম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রেজাউল করিম (৪৫) উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়ির গোলাম হোসেনের ছেলে। তিনি এক সন্তানের জনক।

আটক ট্রাকচালক মো. রুবেল (৩২) ভোলা জেলার পেট মনিকা গ্রামের রফিজুল তালুকদারের ছেলে।

নিহতের স্ত্রী কহিনুর বেগম জানান, বেলা পৌনে ১১টার দিকে মাইজদী টু চৌমুহনী সড়কের সুধারাম থানার সামনে রাস্তার বাম পাশে সিএনজিতে ছিলেন করিম। ওই সময় তিনি ডান পাশে মোড় নিতে গেলে সোনাপুরগামী বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার সময় তার গাড়িতে কোনো যাত্রী ছিল না।

এ ঘটনায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম জানান, থানা থেকে ৫০গজ সামনে সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকসহ চালককে থানায় সোপর্দ করে। লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন