মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার উপজেলার চান্দ্রকান্দি এসইএল মডেল একাডেমির অডিটোরিয়ামে বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রাথমিকে বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল।

এসইএল মডেল একাডেমির অধ্যক্ষ মো. সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন