চট্টগ্রাম বাঁশখালীতে পাহাড়ে কাঠ কাটতে গিয়ে বন্য হাতির আক্রমণে আবুস ছিদ্দিক (৪৫) নামে এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। উপজেলার পুঁইছড়ী ইউপির ফরেস্ট রেঞ্জার অফিস সংলগ্ন পাহাড়ি এলাকার হরিণ খাইয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আবু সিদ্দিক পুইছড়ির বশিরা বাড়ির মৃত আবদুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, কাঠুরিয়া বু সিদ্দিক পুইছড়ি ফরেস্ট অফিসে দিনমজুর হিসেবে বৃহস্পতিবার পাহাড়ে বাগান পরিষ্কার করতে গেলে বন্য হাতির আক্রমণের শিকার হয়। গভীর রাত পর্যন্ত সে বাড়িতে না আসায় স্বজনরা তাকে খোজাখুজির পর শুক্রবার সকালে পাহাড়ের হরিণ খাইয়া নামক স্থানে তার লাশ দেখতে পান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

