ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, ১০ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, ১০ কিলোমিটার যানজট
ছবি: আমার দেশ

বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। মহাসড়কের দুপাশেই ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নাসা কোম্পানির শ্রমিকেরা।‌

বিজ্ঞাপন

শ্রমিকেরা বলেন, ‘দীর্ঘদিন ধরে বকেয়া বেতন না দেওয়ায় তারা পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। এখন অনিয়মতান্ত্রিক ও অবৈধভাবে কোম্পানি বন্ধের পাঁয়তারা করা হচ্ছ। শিগ্‌গির বকেয়া বেতন না দিলে আমরা আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হব।’

নাসা গ্রুপের তাসলিমা আক্তার নামে একজন কর্মী জানান, ‘আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে আমরা সারা দিন মহাসড়ক অবরোধ করে রাখব । আমরা পরিবার নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি । অনেক দিন ধরে আমরা বেতন পাই না।’

ফেনী থেকে ঢাকায় যাচ্ছেন ব্যবসায়ী আরিফুল ইসলাম। তিনি আমার দেশকে জানান, হঠাৎ করেই মহাসড়কে দেখলাম কিছু লোক অবস্থান নিল। মহাসড়ক পুরাপুরি বন্ধ করে দিয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দাবি আদায়ের জন্য মহাসড়ক কেন অবরোধ করতে হবে?

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, ‘কিছুক্ষণের মধ্যে মহাসড়ক না ছাড়লে আমরা প্রয়োজনে ব্যবস্থা নেব।‌’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...