হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছেন: বুলু

হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছেন: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি বলেছেন হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগের শাসনামলের দীর্ঘ সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দেশের উন্নয়নের জন্য মানসম্মত ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বরকত উল্লাহ বুলু আরোও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; তাদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষা ও দিতে হবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

হাজিপুর এ মজিদ উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি ডা. আবু তাহের এর সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মো. আহসান উল্লাহ, যুবদল নেতা শামসুতিব্রীজ স্বপন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলীসহ আরো অনেকে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন