চট্টগ্রাম আদালত চত্বরে কঠোর নিরাপত্তা

চিন্ময়ের জামিন শুনানি আজ

চট্টগ্রাম ব্যুরো

চিন্ময়ের জামিন শুনানি আজ
চিন্ময়কে আদালতে তোলা হবে এমন খবরে মানুষের ভিড়। ছবি: আমার দেশ

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার উগ্র ধর্মীয় সংগঠন ইসকন নেতা ও কথিত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি আজ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

চিন্ময়কে আদালতে তোলা হবে এমন খবরে সকাল থেকে পুরো আদালত চত্বর ঘিরে ফেলা হয় নিরাপত্তার চাদরে। র‌্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয় আদালত ভবন এলাকায়।

বিজ্ঞাপন

আদালতে আসা সব মানুষকে তল্লাশী করে পাহাড়ে ওঠার অনুমতি দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় আদালতে আনা হয়নি চিন্ময়কে।

গত ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপর ২৫ নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেপ্তর হলে পরদিন জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে প্রেরণ করে আদালত। কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালত চত্বরে তান্ডব চালায় ইসকন সমর্থকরা।

এসময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা। এই ঘটনায় চিন্ময়ের পক্ষে আদালতে না দাড়ানোর ঘোষণা দেয় চট্টগ্রামের আইনজীবীরা। তবে ঢাকা থেকে আইনজীবী এলেও চট্টগ্রামের আইনজীবীদের ওকালতনামা না পাওয়ায় শুনানিতে অংশ নিতে পারেননি নি তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন