অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি অপ্রতিমের বাবার

অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি অপ্রতিমের বাবার
ফাইল ছবি

কুমিল্লায় অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি, অশোভন আচরণ ও সাইবার বুলিং করার অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার গতকাল রাতে সদর দক্ষিণ থানায় জিডি করেছেন।

বিজ্ঞাপন

নিহতের পরিবার জানায়, লাগাতার বেনামি ফোন কল ও অনলাইন অপপ্রচারের কারণে গভীর মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন অপ্রতিমের মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম। তিনি বাধ্য হয়ে নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রেখেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ বলেন, সাইবার বুলিং ও অচেনা নম্বর থেকে ফোন করে পরিবারটিকে ডিস্টার্ব করা ও হুমকি দেওয়ার অভিযোগে অপ্রতিমের বাবা থানায় জিডি করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

জিডির বিষয়ে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘বিভিন্ন ফেক ফেসবুক আইডি খুলে অপ্রতিম এবং আমাদের পুরো পরিবারকে নিয়ে কাল্পনিক ও অশালীন অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি আমাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে দিন-রাত কল দিয়ে কুরুচিপূর্ণ কথা বলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আতঙ্কে অপ্রতিমের মা তার ফোন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন