ফেনীর বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফেনীর বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফেনীর বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে রোকেয়া আক্তার রিনা (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকালে জেলার পরশুরাম পৌরসভার সলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের বন্যার কারণে ওই গ্রামের গৃহবধূ রিনার শ্বশুরবাড়ি ছিল পানিবন্দি। শুক্রবার পানি নামার পর বিকালে খাবার তৈরির জন্য রান্নাঘরে ঢোকেন তিনি। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।

এ সময় চিৎকার শুনে স্বামী শফিকুল ইসলাম শহীদ ছুটে আসেন। দ্রুত তাকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রোকেয়া আক্তার রিনা এক পুত্র ও দুই কন্যা সন্তানের জননী।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইফতেখার হাসান ভূঁইয়া জানান, সাপের দংশনে আহত নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দ্রুত অ্যান্টিভেনম দিতে চাইলে তার আত্মীয়-স্বজনরা অস্বীকৃতি জানায়। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

অ্যান্টিভেনম ভেকসিনের কাজ শরীরে বিষ থাকলে তা নিষ্ক্রিয় করা, আর না থাকলে রিঅ্যাকশন করবে। এটি শুনে রোগীর স্বজনরা ভয় পেয়ে যান। পরে স্বেচ্ছায় তারা ফেনীতে মুভ করেন।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রেদোয়ান বলেন, ‘সাপের কামড়েই গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন