‎পরশুরামে চাইনিজ কুড়ালসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

‎পরশুরামে চাইনিজ কুড়ালসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি: আমার দেশ

ফেনীর পরশুরামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

‎আটককৃতরা হলেন- পরশুরাম পৌরসভার বাউরখুমা গ্রামের রুহুল আমিনের ছেলে এমরান হোসেন বিজয় (২১) এবং মরণ নাথের ছেলে নিশান নাথ (২১)।‎

বিজ্ঞাপন

‎বুধবার রাতে পরশুরাম ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ডাকবাংলা মোড় এলাকায় দুই যুবকের সন্দেহজনক গতিবিধি ও তাদের হাতে থাকা চাইনিজ কুড়াল দেখে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিয়ে আটক করেন। এ সময় দুজনকে আটক করা হলেও আরেকজন পালিয়ে যায়। খবর পেয়ে পরশুরাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবককে গ্রেপ্তার করে।‎

‎পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়াও তাদের আরও কয়েকজন সহযোগী ফেনীতে অবস্থান করছে বলেও তারা জানায়।

‎এ ঘটনায় পরশুরাম মডেল থানার উপপুলিশ পরিদর্শক গোলাম হাক্কানি বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ তিনজনকে আসামি করে ছিনতাইয়ের প্রস্তুতি ও চেষ্টার অভিযোগে একটি মামলায় করেছেন।

‎এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত অপরাধ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

‎পরশুরাম মডেল থানার ওসি আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন