উখিয়ায় পৃথক অভিযানে ১৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ

উখিয়ায় পৃথক অভিযানে ১৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে নির্মিত অবৈধ ১৮টি স্থাপনা পৃথকভাবে উচ্ছেদে অভিযান চালিয়েছে বন বিভাগ।

বিজ্ঞাপন

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান পরিচালনা করা হয়।

এর আগে রোববার উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকায় অভিযান চালিয়ে ৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বন বিভাগের জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এতে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি বনভূমি হুমকির মুখে পড়ে। তবে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের ফলে এসব জায়গা দখলমুক্ত হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে সরকারি বন বিভাগের জায়গা দখল করে স্থাপন তৈরি করা ১৪টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এর আগে উপজেলা পালংখালী ইউনিয়নের থাইংখালী মোছারখোলা এলাকায় অভিযান চালিয়ে ৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান, সরকারি বন বিভাগের জায়গায় অভিযান চালিয়ে অনেক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন দোছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনিসহ বন বিভাগের কর্মীরা। অভিযানে নিরাপত্তা সহায়তা দেন এপিবিএন পুলিশ সদস্যরা এবং ক্যাম্প প্রশাসনও সহযোগিতা করে।

রেঞ্জ কর্মকর্তা জানান, বনভূমির জমি দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেয়া হবে না। সংরক্ষিত বনভূমি রক্ষার্থে নিয়মিত অভিযান চলবে। বনের জায়গা দখল করে কেউ স্থায়ী অস্থায়ীভাবে থাকতে পারবে না, এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন