নবীনগরে বজ্রপাতে বালুশ্রমিকের মৃত্যু

নবীনগরে বজ্রপাতে বালুশ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে বজ্রপাতে এক বালুশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গোসাইপুর ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত সুমন মিয়া (৩২) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাসান মোল্লাবাড়ির হাজী নুর ইসলামের ছোট ছেলে। তিনি বালুবাহী নৌকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে গোসাইপুর এলাকায় বালু নামিয়ে নৌকাযোগে ফেরার পথে তিতাস নদীতে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে সুমন মিয়া গুরুতর আহত হন। পরে নৌকায় থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন