চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় ফটিকছড়ির বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা আবু জাফর চৌধুরী তার স্ত্রীর হাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি উত্তর ফটিকছড়ির ভূজপুর থানাধীন ৩নং নারায়ণহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান। ওই পরিবারের আলহাজ মুহাম্মদ জানে আলম চৌধুরী তার পিতা।
শনিবার রাত সাড়ে ৮টায় গুরুতর আহত অবস্থায় আবু জাফর চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আবু জাফর চৌধুরীর পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, পরকীয়ার কারণে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
চান্দগাঁও থানার ওসি জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এ ঘটনায় অপরাধীর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

