চট্টগ্রামে ছাত্রদল–শিবির সংঘর্ষে তিন সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ছাত্রদল–শিবির সংঘর্ষে তিন সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তবে নিরাপত্তাজনিত কারণে কমিটিতে কারা আছেন, তা প্রকাশ করতে রাজি হননি।

তিনি বলেন, ঘটনার সময় যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা গুরুতর। কারা কীভাবে জড়িত ছিলেন, তদন্ত কমিটি খতিয়ে দেখবে। যাদের সম্পৃক্ত পাওয়া যাবে, বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে, বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে সিটি কলেজ ক্যাম্পাসে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা বাড়ছিল। দুপুর ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া–পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রশিবিরের বিক্ষোভকে কেন্দ্র করে আবারো সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষের দাবি, ওই সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...