আমার দেশ এর বিরুদ্ধে মামলা প্রতিবাদে লক্ষ্মীপুরে আইনজীবীদের মানববন্ধন

আমার দেশ এর বিরুদ্ধে মামলা প্রতিবাদে লক্ষ্মীপুরে আইনজীবীদের মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন আইনজীবীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

‘দৈনিক আমার দেশ পাঠক সমাজ’ লক্ষ্মীপুরের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে আইনজীবীরা অংশ নিয়ে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।

তারা বলেন, মাহমুদুর রহমান একজন মজলুম সম্পাদক। তিনি একজন মনেপ্রাণে দেশপ্রেমিক সম্পাদক। দেশের জন্য কাজ করায় তাকে অতীতেও নির্যাতিত হতে হয়েছে। এখনও আবার তাকে মামলা দিয়ে দমিয়ে রাখতে চায়। তার বিরুদ্ধে মামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধন বক্তব্য রাখেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহাদাত হোসেন, অ্যাড. ফখরুল আলম নাহিদ, অ্যাড. নুর মোহাম্মদ, অ্যাড. সামছুজ্জামান সোহেল, অ্যাড. মো. সেলিম, অ্যাড. পরান, অ্যাড. ইয়াছিন মাহবুব প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন