আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
ছবি: বিবিসি বাংলা

কুমিল্লায় অভিযান চালিয়ে একটি পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি ওয়ান শুটারগান বিপুল পরিমাণ দা, ছুরি ও চাইনিজ কুড়াল এবং বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ সদর উপজেলার কটকবাজার গ্রামে ভোর বেলা থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোরবেলা থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুটি সাদা বস্তা ও স্কচস্টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনের নাশকতার উদ্দেশ্যে অস্রগুলো পুকুরে ফেলে যেতে পারে হলেও ধারণা করছি। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...