কক্সবাজারের রামুতে দুই মাস বয়সী এক শিশুকে নির্মমভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
নিহত শিশুর পিতা মালেশিয়া প্রবাসী আব্দুল মালেক জানান, তার ছেলে রাইয়ান আহমদ এর বয়স ২ মাস ৬ দিন স্ত্রী রুমানা আক্তার (২০) একজন মানসিক রোগী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রুমানা আক্তার ঘরের ভেতর সুপারি কাটার জাঁতি দিয়ে তার নিজের একমাত্র শিশুসন্তানকে আঘাত করেন। পরে শিশুটিকে গলা কেটে হত্যা করেন।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েছি, মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন বলে জানান।
রামু থানার নবাগত ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ‘শিশুটির মা রুমানা আক্তার মানসিক রোগী। তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শিশুর লাশ থানায় আনা হয়েছে। মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

