দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ফরিদগঞ্জের যু্বক

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ফরিদগঞ্জের যু্বক

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে চাঁদপুরের ফরিদগঞ্জের মো. মমিন হোসেন (৩০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ জুন) রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এলাকায় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) সকালে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

মো. মমিন হোসেন ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত শাহাদাত উল্যা ও রোকেয়া বেগম দম্পত্তির ছেলে।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সুমন জানান, মো. মমিন হোসেন গত ১২ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়। ভালোই চলছিল তাদের পরিবার। ঘটনার দিন রাতে তারা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন ১-এ মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাদা রঙের একটি গাড়িতে দুর্বৃত্তরা এসে তাদের গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপতাপালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মো. মমিন হোসেন।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, খবর পেয়েছি, বিষয়টি দুঃখজনক। লাশ দেশে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন