আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‎পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ ২ জন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

‎পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ ২ জন গ্রেপ্তার

পরশুরামে নিজ কালিকাপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

‎গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জানগর ইউনিয়নের পূর্ব নিজ কালিকাপুর গ্রামের মোস্তফার ছেলে মো সরোয়ার(৩০) ও তার সহযোগী মৃত বজলের রহমানের ছেলে এমরান(৫২)।

‎রোববার সকাল সাড়ে ৬ টায় ‎মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামে সরোয়ারের বাড়ি থেকে তাদের আটক করে পরশুরাম মডেল থানা পুলিশ ।

‎পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ওষুধ মজুত করার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তারা ওষুধ চোরাচালানের সাথে জড়িত । এই সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের ইনজেকশন, ক্যাপসুলসহ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের বাজার মূল্য ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।

‎পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, শুল্ক ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে ওষুধ পৌঁছে দিতে তারা। তাদের সাথে পরশুরাম পৌর এলাকার অনন্তপুর গ্রামের  মো. রাজু নামে এক ব্যক্তি জড়িত রয়েছেন বলে তারা জানান।

‎এ ঘটনায় সরোয়ার,এমরান ও রাজুকে আসামি করে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে ওষুধ এনে মজুত ও বিক্রি করার অভিযোগে দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎উল্লেখ্য, এর আগেও মানব পাচার মামলায় সরোয়ার দীর্ঘদিন কারাগারে ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন