রামুতে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, অভিযুক্ত পালাতক

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

রামুতে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, অভিযুক্ত পালাতক
ছবি: সংগৃহীত

ককসবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল গ্রামে পুলিশি অভিযানে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মোটরবাইক চালনার আড়ালে মাদককারবারী স্থানীয় নুরুল আমিনের ছেলে সোহেলের বাড়ি থেকে এ ইয়াবা জব্দ করেন।

বুধবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমানের নেতৃত্বে এসআই জুয়েল চৌধুরীসহ একটি দল এ অভিযান চালান । তবে মো. সোহেল টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই জুয়েল চৌধুরী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহেল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের জন্য আলোচিত। স্থানীয়দের দাবি, এটাই এ অঞ্চলে এখন পর্যন্ত পুলিশের উদ্ধার করা সবচেয়ে বড় ইয়াবার চালান বলে জানা গেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন