বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী হিসেবে গণহত্যায় অভিযুক্ত মামলার আসামি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের সভায় উপস্থিত ছিলেন।
সোমবার বিকেলে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মিলনস্থল দড়িয়ার পাড় ঈদগাহ ময়দানের উন্নয়নমূলক সভায় এ উপস্থিতি দেখা গেলেও মামুন বললেন তিনি চিনেন না।
ছবিতে দেখা যায়, সদ্য কারামুক্ত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল হক চৌধুরী ।
এছাড়াও সভায় আওয়ামী লীগ ছাড়াও বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ,ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এনায়েত করিম,সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক বিদ্যোৎসাহী সদস্য মো. দিদারুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. হাসান ভূঁইয়া, মো. আবু জাহের ।
বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, ‘ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আমাদের ঈদগাহ ময়দানে টাকা দিয়েছে এজন্য গিয়েছি। আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন এখন জামিনে আছে।’
জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামিদের নিয়ে সভা করছেন এই বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমি ঈদগাহ ময়দানের অনুদানের টাকা দিতে গিয়েছিলাম। এখানে অনেক লোক ছিল। সবাইকে আমি চিনি না।’
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

