বড় ষড়যন্ত্রের আগে দ্রুত নির্বাচন দিন: গয়েশ্বর

বড় ষড়যন্ত্রের আগে দ্রুত নির্বাচন দিন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারের উদ্দেশে বলেছেন, বড় কোন ষড়যন্ত্র আসার আগে দ্রুত নির্বাচন দিন। অন্যথায় হাসিনার চেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। এসময় তিনি বিএনপি কতোদিন সরকারের পাশে থাকবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মার্চ ফর জাস্টিস এর বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে গণহত্যার জন্য ছেড়ে দেবে না। হাসিনার ফাঁসি হতে পারে চার বছর পরে। আমরা কি নির্বাচনের জন্য চার বছর অপেক্ষা করব? এতো মানুষের কান্না বিএনপি ভুলে যাবে না। বিএনপির অনেক ত্যাগ, অনেক নির্যাতন আছে। বিচার চলমান প্রক্রিয়া। আপনারা কয়টি মামলা করছেন আওয়ামী লগের বিরুদ্ধে।

কিন্তু আমার মনে হচ্ছে নির্বাচন সহজ হবে না,আমি শতভাগ নিশ্চিত। বিএনপি যাতে ক্ষমতায় সহজে যেতে না পারে সেজন্য ৭১ এর পরাজিত শক্তি আর ৭ই নভেম্বরের পরাজিত শক্তি এক হয়েছে। তারা নানা ষড়যন্ত্র চালাচ্ছে।

ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট তারিক আহম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল ইসলাম সাজ্জাদের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন- উত্তর জেলা বিএনপির বিলু্প্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবীর সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন