চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমবায় সমিতির দায়িত্বে আলী আহমদ ও আবুল কাসেম

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমবায় সমিতির দায়িত্বে আলী আহমদ ও আবুল কাসেম

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর চেরাগী পাহাড়ে সংগঠনটির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিটির সভাপতি ও কোতোয়ালি থানা সমবায় অফিসার মো. আবু বকর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এতে আলী আহমদ সভাপতি ও আবুল কাসেম সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. রবিউল হক সহসভাপতি, হাফেজ উদ্দিন রশিদ, বিকাশ চন্দ্র নাথ ও তাজুল ইসলাম রাজু সদস্য পদে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ৩৬৪ ভোটারের মধ্যে ২৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন