লক্ষ্মীপুরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ বছর পর কোনো বাধা ছাড়াই প্রকাশ্যে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর শহর শিবির শাখার উদ্যোগে দক্ষিণ তেমুহনী থেকে র্যালিটি বের হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনীতে গিয়ে সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন।
বিজ্ঞাপন
তিনি বলেন, শিবির একটি আদর্শিক সংগঠন। এখানে সন্ত্রাস নেই। নীতি নৈতিকতা নিয়ে দলটি প্রতিষ্ঠিত। গত ১৬ বছর আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি। এছাড়া প্রতিষ্ঠার ৪৮ বছরে আমরা অনেক ভাইকে হারিয়েছি। শত জুলুম নির্যাতনে আমাদের কাজ থেমে থাকেনি।
শহর শাখার সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুর নেতৃত্বে র্যালিতে সাবেক সভাপতি আবিদুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

