চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)। আটককৃত হচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছবুর পাটওয়ারী প্রকাশ রুবেল (৪০), যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন চৌধুরী (৪০), রাজু পাটওয়ারী (৪২) ও আরিফ তপদার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মারধর, চারটি চেকের পাতা, একটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। ১৪ অক্টোবর গভীর রাতে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে চারজনকে ফরিদগঞ্জ বাজার থেকে গ্রেফতার করেছে বলে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ এরশাদ উল্লাহ জানিয়েছেন। মামলার বাদী স্থানীয় পাটওয়ারী বাজার এলাকার শোশাইরচর গ্রামের কামাল হোসেন প্রকাশ্য মোস্তফা (৩৬)।
অভিযোগে জানা গেছে, বাদীর বাবার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এম.আর.কে ট্রেডার্স দোকান, ভূমিসহ একটি পাকা বাড়ির অনুকুলে ব্যাংক কর্তৃক মরগেজ লোন গ্রহণ করেন। পরবর্তীতে ব্যাংক কর্তৃক লোন পরিশোধ করতে না পারায় বাদীর পিতা উক্ত এম.আর কে ট্রেডার্স দোকান ও বাড়িটি বিক্রয়ের সিদ্ধান্ত নেন। এতে, সম্পত্তির মূল্য এক কোটি ৯৫ লাখ টাকা নির্ধারণ করে, দুই লাখ টাকা বায়নানামার মাধ্যমে স্থানীয় বালিথুবা গ্রামের আবু সাইদের ছেলে মামলার ১নং বিবাদী শরীফুল ইসলাম (৩৮) ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে চুক্তিবদ্ধ হন।
বায়নার মেয়াদ উত্তীর্ণের পর জোর পূর্বক দোকান দখল করার উদ্দেশ্য জেলা সদর ও উপজেলার ছবুর পাটওয়ারী প্রকাশ রুবেল (৪০), জিয়া উদ্দিন চৌধুরী (৪০), রাজু পাটওয়ারী (৪২) ও আরিফ তপদারের সহায়তায় বেশ কয়েজন উশৃংখল নেতাকর্মীদের শরীফুলের নেতৃত্বে গত ১২ অক্টোবর বিকাল দেশীয় অস্ত্রশস্ত্রসহ ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়।
এই সময় তারা আমাকে কিল, ঘুষি ও লাথি মারিতে থাকে। একপর্যায়ে আমাকে টানা হেঁচড়া ও দোকান থেকে বের করে রাস্তার উপর বৈদ্যুতিক খুটির সঙ্গে বেঁধে মারধর করে গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তারা আমার দোকানে থাকা ৪টি সিসি ক্যামেরা, স্কেল মেশিন, সার্টার ভাংচুর করে দোকানের ক্যাশে থাকা নগদ আশি হাজার টাকা চুরি করে নিয়ে যায়। তাছাড়া, আমার বাবা মিজানুর রহমানের নামীয় জনতা ব্যাংকের হিসাবের স্বাক্ষরিত ৪টি চেকের পাতা, আমার ব্যবহৃত ১টি সুজুকি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। লোকজন ঘটনাস্থলে তাদের ভয়ে এগিয়ে না আসতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দিলে ফরিদগঞ্জ থানা পুলিশ এসে পাটওয়ারী বাজার কমিটির সহায়তায় আমাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি নেতা মাহফুজুর রহমান টিপু বলেন, ‘আমাদের চারজন নেতাকর্মী ঘটনার শেষের দিকে সেখানে যায়। মারামারি বা অন্য কোনো ঘটনায় তারা লিপ্ত ছিল না। পুলিশের তদন্ত রিপোর্টে তাদের সম্পৃক্ততার বিষয় থাকলে আমাদের দেখার বিষয় না।’
থানার অফিসার ইনচার্জ এরশাদ উল্লাহ বলেন, ‘বাদী শরিফুল ইসলাম কর্তৃক অভিযোগ প্রাপ্ত হয়ে আমাদের চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি পুলিশ অভিযুক্তদেরকে ফরিদগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করে। বর্তমানে তারা জেলহাজতে আছে। তদন্তসাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

