চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ। তিনি শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । একই সঙ্গে আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) এক শোকবার্তায় আসলাম চৌধুরী বলেন, জাহাজভাঙা শিল্প বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। শ্রমিকের জীবন রক্ষা করেই নিরাপদ ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নিতে হবে। শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। দুর্ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন, দায়-দায়িত্ব নির্ধারণ এবং প্রতিটি শিপইয়ার্ডে নিরাপত্তাব্যবস্থা জোরদারেরও আহ্বান জানান তিনি।
ফেরদৌস ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু শুধু একটি ইয়ার্ডের দুর্ঘটনা নয়; এটি পুরো জাহাজভাঙা শিল্পের জন্য বড় সতর্কবার্তা। এখন প্রয়োজন কাগজের সনদনির্ভর নিরাপত্তার পরিবর্তে বাস্তব ও জবাবদিহিমূলক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা। শ্রমিকের জীবন রক্ষা করেই শিল্পকে এগিয়ে নিতে হবে—শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

