আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুরাদনগরে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

মুরাদনগরে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপরে গাছের চাপা পড়ে শেফালী বর্মণ (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাত ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী রঞ্জন চন্দ্র বর্মণের স্ত্রী।

পরিবারের লোকজন জানান, শেফালী বর্মণের স্বামীর বাড়ি মুরাদনগর সদরের জেলেপাড়ায়। স্বামী মারা যাওয়ার পর দড়িকান্দিতে বাপের বাড়িতে ছোট্ট একটি টিনের ঘরে থাকতেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই থাকতেন ঘরে ।

বুধবার রাত ৮টার দিকে কালবৈশাখী ঝড়ে একটি কাঁঠালগাছ তার ঘরের ওপর পড়ে। এ সময় রাতের খাবার খাওয়া অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে মারা যান। ঝড় থেমে যাওয়ার পর লোকজন গিয়ে গাছ সরিয়ে ওই নারীর লাশ উদ্ধার করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...