ভারতের পাহাড়ি ঢলে প্লাবিত আখাউড়ার ২৭ গ্রাম

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ভারতের পাহাড়ি ঢলে প্লাবিত আখাউড়ার ২৭ গ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। দ্রুত বাড়ছে সীমান্তের হাওড়া নদীর পানি। উপজেলা প্রশাসন ত্রাণ সহায়তা করতে ক্ষতিগ্রস্তদের তালিকা করছে।

খোঁজ নেয়ার সময় দেখা গেছে, অতিরিক্ত বৃষ্টিপাত ও ভারত ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আখাউড়া উপজেলার মোগড়া, মনিয়ন্ধ ও দক্ষিণ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর, খলাপাড়া, উমেদপুর, সেনারবাদী, কুসুমবাড়ি, আওরারচর, ছয়গড়িয়া, বাউতলা, দরুইন, বচিয়ারা, নোয়াপাড়া, নিলাখাত, টানুয়াপাড়া, ধাতুরপহেলা, চরনারায়নপুর, আদমপুর, খারকুট, মিনারকুট, পদ্মবিল, টনকি, ইটনা, কর্নেল বাজার এলাকার কমপক্ষে দুই শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা করতে আইন শৃঙ্খলা বাহিনীসহ উপজেলা প্রশাসনের লোকজন সকাল থেকে মাঠে রয়েছে। ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মনজর রহমান জানান, এখনো হাওড়া নদীর বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি। অতিরিক্ত বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে হাওড়া নদীর পানি দ্রুত বাড়ছে। বিপৎসীমা অতিক্রম করলে সীমান্ত এলাকায় বন্যার আশংকা রয়েছে বলেও তিনি জানান।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম রাশেদুল ইসলাম জানান, পরিস্থিতি মোকাবেলা করতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পানিতে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ত্রাণ সহায়তা দেয়ার জন্য ইতিমধ্যে তালিকা তৈরি করা হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন