মালামাল তছনছ

চাঁদাবাজরা নির্মাণাধীন সড়কে ভাঙচুর করেছে ঠিকাদারের স্কেভেটর

চাঁদাবাজরা নির্মাণাধীন সড়কে ভাঙচুর করেছে ঠিকাদারের স্কেভেটর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠপুরা ভানদালজুরি-সরফভাটা-গুদামঘর নির্মাণাধীন পাহাড়ি সড়কে জৈষ্ঠপুরা ওয়াসার পার্শ্ববর্তী আঠারো মোরা এলাকায় দুর্বৃত্তরা ঠিকাদার প্রতিষ্ঠানের স্কেবেটার ভাঙচুর ও মালামাল তছনছ করেছে চাঁদাবাজ ও দুর্বৃত্তরা, এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ১ লা নভেম্বর ভোররাতে পাহাড়ে নির্মানাধীন সড়কের ১৮ মোরা স্থানে সড়কের কাজে নিয়োজিতকে স্কেভেটর ভাঙচুর ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে মালামাল তছনছ করেছে।

এ ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জালাল আহমেদ সুমন। তিনি জানান, জ্যেষ্ঠপুরা -গুদামঘর -সড়ফভাটা সড়কটি তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণের কাজ পায়, তারই প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এরশাদুল্লাহ আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন, নির্মাণ কাজ শুরু করার পর থেকে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন মাধ্যমে আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে এবং বিভিন্ন মাধ্যমে হুমকি দুমকি প্রদান করে, চাঁদা না দেওয়াতে মূলত আমাদের স্কেভেটর ভাঙচুর ও মালামাল তছনছ করেছে। এতে আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জালাল আহমেদ সুমন বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পাওয়ার পর থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নির্মাণাধীন সড়কে পুলিশি টইল জোরদার করা হয়েছে। ক্যাপিটাল স্কেভেটর ভাঙচুরকারী চাঁদাবাজ ও দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ আইনগতভাবে কাজ করে যাচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন