সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপে ইয়াবা উদ্ধার অভিযানে ১ জন নিহত। এ সময় নৌকায় অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার পিচ ইয়াবা সহ ১ জনকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তি শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়ার মৃত মো. সৈয়দ হোসেনের ছেলে আব্দু সুফি (৪০) । তিনি একজন মাদক পাচারকারী বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড ।
শনিবার শাহপরীরদ্বীপে সাগরে ইয়াবা উদ্ধার ও এক পাচারকারী নিহতের বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদে মিয়ানমার থেকে ট্রলারে চোরাকারবারিদের একটি মাদকের চালান পাচারের খবরে বাংলাদেশ কোস্টগার্ড ও র্যাব সহ যৌথ অভিযানে যায়। মাদক নিয়ে শাহপরীরদ্বীপ মাঝের পাড়া নৌ ঘাট দিয়ে প্রবেশকালে কোস্ট গার্ডের টহল ওই বোটটিকে থামার সংকেত দিলে, সংকেত অমান্য করে নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে পালাতে শুরু করে। এসময় কোস্ট গার্ড দুই পাচারকারীসহ ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে টেকনাফে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মৃতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজারের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান। তবে পরিবার থেকে কোন ধরনের লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান।
এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র বলেন, দুপুর ২ টার দিকে এক ব্যক্তিকে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগে তাঁর মৃত্যু হয়।' তার শরীরে কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার শরীরে প্রচুর পানি জমা আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

