শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেই চট্টগ্রামে শেষ এনসিপির পদযাত্রা‎

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেই চট্টগ্রামে শেষ এনসিপির পদযাত্রা‎

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার পদযাত্রা শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার ভোর ৬টার দিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তারা। ১০ মিনিটে কবর জিয়ারত শেষ করে আধাঘণ্টায় তারা পেকুয়া ছাড়েন।

বিজ্ঞাপন

পেকুয়ার মেহেরনামা এলাকার আজিম সওদাগর জানান, ভোরের আলো ভালোভাবে তখনো ফুটেনি। পুব আকাশে সূর্য্য উঁকি দিচ্ছিল কেবল। ঠিক ওই সময় বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি বহরের মাঝে একটি গাড়ি যাচ্ছিল শহীদ ওয়াসিম আকরামের কবরের দিকে। আবার দশ মিনিট পর ফিরে আসে গাড়ি বহর। এমন দৃশ্য দেখে জানার কৌতুহল হলো কারা আসছিলেন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে নিশ্চিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম এসেছিলেন শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে।

‎এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এনসিপির নেতারা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে চলে গেছে। ওই সময় পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম এনসিপি নেতাদের সাথে ছিলেন।

এ বিষয়ে কক্সবাজারের এনসিপি নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন