চট্টগ্রাম নগরীর নিউমার্কেটের ‘বি’ ব্লকের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দনকানন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, নিউমার্কেটের কাপড়ের গুদামে আগুন লাগার সংবাদ পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অগ্নিনির্বাপণ কর্মী ও কর্মকর্তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের মূল কারণ ও আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। ফায়ার সার্ভিস বিষয়টি খতিয়ে দেখছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

