ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর জোর সাঈদ আল নোমানের

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর জোর সাঈদ আল নোমানের

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেছেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

শুক্রবার বিকেলে নগরীর দক্ষিণ কাট্টলীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের তিনি এসব কথা বলেন। তিনি বলে, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাসই হতে পারে ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। আসুন, সবাই মিলে সচেতন হই, পরিচ্ছন্ন থাকি এবং ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ে তুলি।”

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, নগর বিএনপির সদস্য আবুল হাসেম, মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াসহ স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন