ফরিদগঞ্জে বেসরকারিভারে বিএনপির বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান বিজয়ী

ফরিদগঞ্জে বেসরকারিভারে বিএনপির বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান বিজয়ী
ছবি: সংগৃহীত।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান চিংড়ি প্রতীক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারি ফলাফল ঘোষণায় তিনি ৪ হাজার ৬২৭ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে হারিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনে ১১৮ টি কেন্দ্র ও দেশী চাকুরিজীবি এবং প্রবাসীদের পোস্টাল ভোট থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান ৭৩ হাজার ৮৪২ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়ন মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ২১৫ ভোট। আর ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৬৬ হাজার ৫০৫ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন