ঘুষের টাকাসহ হাতেনাতে সাব-রেজিস্ট্রার আটক

ঘুষের টাকাসহ হাতেনাতে সাব-রেজিস্ট্রার আটক
সাব-রেজিস্ট্রার আবদুস সোবাহান। ছবি: আমার দেশ

চট্টগ্রাম আদালত ভবন এলাকার রেজিস্টার অফিসে ঘুষের টাকা গ্রহণের সময় পাহাড়তলী জোনের সাব-রেজিস্ট্রার আবদুস সোবাহানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে দুদকের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ঘুষের টাকাও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন।

দুদক সূত্র জানায়, ঘুষ গ্রহণের অভিযোগের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত সময়ে ঘুষের টাকা গ্রহণের পরই সাব-রেজিস্ট্রার আবদু সোবাহানকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন