কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশনের অদূরে ময়লার ডিপো সংলগ্ন আম বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক ও যাত্রীসহ দুই যুবক নিহত হয়।
নিহতরা হলেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেতপাড়া এলাকার মনোহর আলমের ছেলে সিএনজি অটোরিকশার চালক মোহাম্মদ সোহেল (২২) এবং একই এলাকার মাওলানা কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ নুর উল্লাহ (২৩)। চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি নিহত দুই যুবকের নাম পরিচয় নিশ্চিত করেন।
মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

