আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুইমারায় বজ্রপাতে নিহত ১

উপজেলা প্রতিনিধি, গুইমারা (খাগড়াছড়ি)

গুইমারায় বজ্রপাতে নিহত ১

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সাইংগুলি পাড়ায় বজ্রপাতে গহন কুমার ত্রিপুরা পংচে (৫৪) নামের একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার বিকেল ৪টার দিকে বজ্রপাতে তিনি মারা যান। এ সময় গহন কুমার ত্রিপুরা নিজ বাড়ির রান্নাঘরে ছিলেন।

তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন