চট্টগ্রামের চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

চট্টগ্রামের চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৩৭ আসনে প্রার্থী ঘোষণার পর আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রামের চারটি আসনেও প্রার্থীর নাম এসেছে। এগুলো হলো, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসন।

বিজ্ঞাপন

এছাড়াও চট্টগ্রাম-১১ ও চট্টগ্রাম-১৪ আসনে এখনও ঘোষণা আসেনি।

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে চট্টগ্রাম-৩ আসনে (সন্দ্বীপ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশার নাম ঘোষণা করা হয়। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমীন। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে পূর্বে ১০টি আসন ও আজ চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এর বাইরে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নাম ঘোষণা করা হয়নি। এর মধ্যে চট্টগ্রাম-১৪ আসনটি জোট সঙ্গীকে ছেড়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন