মেঘনায় জেলেদের ধাওয়া করে ডুবল নৌপুলিশের স্পিডবোট, হারিয়েছে শটগান

মেঘনায় জেলেদের ধাওয়া করে ডুবল নৌপুলিশের স্পিডবোট, হারিয়েছে শটগান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনলে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌপুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান হারিয়ে গেছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর নৌপুলিশের ইনচার্জ আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায় এবং পুলিশের একটি শটগান পানিতে হারিয়ে যায়।

ঘটনাস্থলে মতলব উত্তর থানা ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি এবং বেলতলী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তারা স্পিডবোট উদ্ধার কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

এ বিষয়ে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শটগান উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন