চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচির মধ্যে শিক্ষক সমিতিও সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার রাতে সংগঠনটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানউল্লাহ। তিনি বলেন, ‘আমরা নতুন ভিসিকে বিশ্ববিদ্যালয়ে চাই না।’
সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২১ সেপ্টেম্বর রাত থেকে চুয়েটে আন্দোলন শুরু হয়। পরদিন থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে মানববন্ধন, গণস্বাক্ষর, গণঅবস্থান, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
অন্যদিকে, শিক্ষক সমিতিও অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে আন্দোলনে যুক্ত হওয়ায় চুয়েটের চলমান অচলাবস্থা আরও ঘনীভূত হয়েছে। শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

