আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রায়পুরে বিএনপির ১৬ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার

‎উপজেলা প্রতিনিধি, (রায়পুর) লক্ষ্মীপুর

রায়পুরে বিএনপির ১৬ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়। পরে এর জেরে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২নং চরবংশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।

বিজ্ঞাপন

‎৯ এপ্রিল রাত ১০টায় উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু ও যুগ্ম আহ্বায়ক সালেহ আহম্মদ, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৬ জন নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রায়পুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৭ এপ্রিল ২নং উত্তর চরবংশী ইউনিয়নে অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাইজ উদ্দিন দেওয়ানের মৃত্যু ও পরবর্তীতে বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ১৬ জনকে স্ব-স্ব সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

‎বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- মেহেদী কবিরাজ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদ উল্যা গাজী, ফারুক সর্দার, শফিক রাড়ী- ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি আরিফ, ফারুক গাজী ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, রায়হান গাজী ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, আল আমিন কবিরাজ ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, ওমর আলী হাওলাদার- যুগ্ম আহ্বায়ক ২নং চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মানিক আহাম্মদ তারেক- আহ্বায়ক ২নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, নজরুল ইসলাম, শরিফ বেগ, ‎কাশেম বেপারী, শাহ জাহান মাঝি, শাহ আলী, জি এম শামিমসহ মোট ১৬ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না করার জন্য দলের সবাইকে অনুরোধ করা হলো।

সভায় মরহুম সাইজ উদ্দিন দেওয়ানের রুহের মাগফেরাত কামনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন