পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলার সাদেক পোল্ট্রি ফার্মের ১৫শ মুরগি তলিয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন তরুণ উদ্যোক্তা মো. সাদেক।

বিজ্ঞাপন

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়ায় অবস্থিত ফার্মটি টানা বর্ষণের সময় আকষ্মিক পাহাড়ি ঢলে তলিয়ে তলিয়ে যায়। এ সময় ফার্মে থাকা ১৫শ মুরগি মারা যায়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকার অধিক।

পোল্ট্রি ফার্মের মালিক তরুণ উদ্যোক্তা মো. সাদেক জানান, শুক্রবার দিবাগত রাতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা পানির স্রোতে আমার পোল্ট্রি ফার্মের ১হাজার ৫শত মুরগি পানিতে তলিয়ে যায়। রাত ১টার দিকে আমিসহ আমার কর্মচারীরা এসে অনেক চেষ্টা করেও একটি মুরগিও বাঁচাতে পারিনি।

তিনি আরো জানান, আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে নিজের বেকারত্ব ঘোচাতে সাদেক পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করি। একদিকে ঘরবারিতে পানি ওঠে চরম দুর্ভোগে অন্যদিকে ফার্মের মুরগিগুলো মারা যাওয়ার পর আমি এখন নিঃস্ব। প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

এদিকে তরুণ উদ্যোক্তা সাদেকের দুরাবস্থা দেখে তার ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. এস আরেফিন। ক্যাম্প কমান্ডার তাকে ধৈর্য ধরার এবং সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...