হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৩ আসামি গ্রেপ্তার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৩ আসামি গ্রেপ্তার
ছবি: আমার দেশ

অটোচালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই মামলার ৩ জন আসামি গ্রেপ্তার ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, চলতি বছরে ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর ব্রিজ থেকে রিফাত নামের ১৪ বছরের এক চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় ঘাতকরা।

বিজ্ঞাপন

ওই ঘটনার প্রেক্ষিতে রিফাতের মা সুমি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানার মামলা করেন।

সেই ঘটনার পর থেকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার কাজ করা শুরু করে পুলিশ।

তথ্যানুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাতে দাউদকান্দি পৌরসভা ও কুমিল্লা শহরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও ছিনতাই মামলার মূল তিন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার দেবিদ্বার উপজেলার বনকুট মুন্সী বাড়ির ফজলুল হকের ছেলে মো. শাহজালাল (৩৬), জেলার কোতোয়ালির কুচাইতলীর সুরাজ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৩৫) ও কুচাইতলী পূর্বপাড়ার আবু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩১)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন, এটি চাঞ্চল্যকর ঘটনা ছিল। আসামিরা একটি শিশুচালককে হত্যা করে ব্রিজের নিচে ফেলে দিয়ে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...