চৌদ্দগ্রামে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

চৌদ্দগ্রামে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে সাজিদ আল নাহিয়ান নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সাজিদ উপজেলার সিংরাইশ গ্রামের দুবাই প্রবাসী পারভেজ আহমেদ সুমনের ছেলে। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন তার মামা এএফএম রাসেল পাটোয়ারী।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা শিশু হাসপাতাল এবং পরে তেজগাঁও ইনপালস্ হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নীরক্ষা শেষে সাজিদ হামে আক্রান্ত হয়েছে জানায়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে প্রতিদিনই সন্দেহজনক হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা করানো হচ্ছে। সাজিদ আল নাহিয়ান হামে মারা গেছে কিনা পরীক্ষা করা ছাড়া বলা যাবে না।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন