কক্সবাজার শহরের পাহাড়তলী হালিমা পাড়ায় ইফতারের পরপরই ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক অটোরিকশা চালককে। রোববার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান (৩৭) স্থানীয় হালিমা পাড়ার মৃত আবদুল জলিলের ছেলে।
নিহতের ভাই তানভীরের অভিযোগ, পাহাড়তলীর একটি গ্যারেজে অটোরিকশা সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার হোছনের ছেলে গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়। এসময় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে গোলাম মোস্তফা। এতে গুরুতর জখম হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সংশ্লিষ্ট ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযানে চলছে। সদর থানা পুলিশের ৪-৫টি টিম কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

