চলন্ত বাসের সামনে হঠাৎ দাঁড়িয়ে গেলো ট্রাক, সুপারভাইজার-হেলপার নিহত

চলন্ত বাসের সামনে হঠাৎ দাঁড়িয়ে গেলো ট্রাক, সুপারভাইজার-হেলপার নিহত

ফেনীতে ট্রাকের পেছনে ধাক্কায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রবিউল ইসলাম (৩৬) পাবনার সাথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তিনি বাসের সুপারভাইজার। এ ঘটনা গুরুতর আহত বাসচালক রফিক (৬০) যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবদুল আলী মোল্লার ছেলে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে সেখানে চলন্ত একটি ট্রাক হঠাৎ সামনে দাঁড়িয়ে যায়। এ সময় বাসটি সজোরে ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হন। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপারকে মৃত ঘোষণা করেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি ও ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন