নির্বাচনের কথা বললেই বিএনপি খারাপ: এরশাদ উল্লাহ

নির্বাচনের কথা বললেই বিএনপি খারাপ: এরশাদ উল্লাহ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপিই বাংলাদেশের সর্ববৃহৎ ও গণমানুষের রাজনৈতিক দল। নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। আর এ কারণেই ঈর্ষান্বিত হয়ে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা ও বির্তকিত করা হচ্ছে। নির্বাচন নিয়ে কথা বললেই বিএনপি খারাপ ।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে মহানগর বিএনপি ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এরশাদ উল্লাহ বলেন, বর্তমানে জাতীয় অঙ্গনে আলোচিত তিনটি বড় ইস্যু হচ্ছে নির্বাচন, রাজনৈতিক সংস্কার ও ছাত্র হত্যার বিচার। এ বিষয়ে তিনি বলেন, বর্তমানে দেশের যে অবস্থা, বিচার শেষ না হলে নির্বাচন হবে না, তা তো হতে পারে না। ধরুন, বিচার শেষ হতে ১৫ বছর সময় লাগবে, তাহলে কি দেশের জনগণ এই ১৫ বছর অপেক্ষা করবে? একটি অনির্বাচিত সরকার দেশ চালালে এটা কি গণতন্ত্র?

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাংবাদিক ওসমান গণি মনছুর, এসএম সাইফুল আলম, ডা. খুরশিদ জামিল চৌধুরী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন