বন্দুক-গুলিসহ সাবেক সেনা সদস্য আটক

বন্দুক-গুলিসহ সাবেক সেনা সদস্য আটক

কক্সবাজারের কুতুবদিয়ায় দুইটি বন্দুকসহ সাবেক এক সেনা সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে থানা সূত্র জানা গেছে।

বিজ্ঞাপন

র‌্যাব- ১৫ এর ডিএডি প্রশান্ত কুমার ঘোষ বাদি হয়ে এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট নেজাম উদ্দিনকে (৪৫) তল্লাশি করে তার কাছে ২টি দেশীয় বন্দুক ও ১০ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

তিনি কৈয়ারবিলের নজর আলী মাতবর পাড়ার আব্দুল হকের ছেলে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, ২টি বন্দুক-গুলিসহ আটক সাবেক সেনা সদস্য নেজাম উদ্দিনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন